নজরবন্দি ব্যুরো: একুশে জুলাই মিটতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও ২ টি এফআইআর। রবীন্দ্র সরোবর এবং হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করা হল। গতকাল অভিষেক বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, অন্যদিকে INDIA শব্দের ভুল ব্যবহার করার অভিযোগে এফআইআর হয়।
আরও পড়ুন: ৫০০ তম ম্যাচ শতরান করে বিরাট পিছনে ফেললেন সচিনকে, দেখুন সেই শতরানের মুহূর্ত


২১ জুলাই ছিল তৃণমূলের বিশাল সমাবেশ। ধর্মতলায় ভিড় জমিয়েছিল বহু সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের উদ্দেশেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ”ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন।” তবে অভিষেকের বক্তব্যে স্পষ্ট ছিল, বাড়িতে বৃদ্ধ সদস্য থাকলে তাঁদের ছেড়ে দিতে হবে।

এরপরই ময়দানে নেমে পড়ে বিজেপির কর্মীরা। রাজনৈতিক মহলে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়। বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী রবীন্দ্র সরোবর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, এইভাবে কারও বাড়ি ঘেরাও করা যায় না, এটি বেআইনি। অন্যদিকে তৃণমূল সাধারণ সম্পাদক একুশে জুলাইয়ের সভায় ‘ইন্ডিয়া’ শব্দের ভুল ব্যবহার করেছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়।



উল্লেখ্য, ২১ জুলাইয়ের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরই বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেকের মন্তব্য প্রসঙ্গে বলেন, “১০০ মিটার দূরত্বে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে। নির্বাচনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়।”
শহীদ মঞ্চে BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, অভিষেকের বিরুদ্ধে আরও ২ টি FIR









