৫০০ তম ম্যাচ শতরান করে বিরাট পিছনে ফেললেন সচিনকে, দেখুন সেই শতরানের মুহূর্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিং লাইন আপকে রুখতে রীতিমতো কালঘাম ছুটেছিল ক্যারিবিয়ান বোলারদের। ৪২১ রানে রোহিত শর্মারা ইনিংস ডিক্লেয়ার করায় কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন ব্রেথওয়েটরা। তবে দুরন্ত বোলিংয়ের দৌলতে ভারতকে অবশ্য আর দ্বিতীয় ইনিংস খেলতে হয়নি।

আরও পড়ুনঃ নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ, আপ্লুত বিরাট কী বললেন

2 20

দিনের শেষে ৩৫২ রানে এগিয়ে রইল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে আরও একটি সেঞ্চুরির সৌজন্যে বেশ কয়েকটি নয়া রেকর্ডের মালিকও হয়ে গেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্টেই টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে।

৫০০ তম ম্যাচ শতরান করে বিরাট পিছনে ফেললেন সচিনকে, দেখুন সেই শতরানের মুহূর্ত
৫০০ তম ম্যাচ শতরান করে বিরাট পিছনে ফেললেন সচিনকে, দেখুন সেই শতরানের মুহূর্ত

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকরকে টপকে সর্বাধিক শতরান করার নজিরও গড়ে ফেললেন বিরাট কোহলি। এই শতরান করার পর একা সচিন তেন্ডুলকর নন, রিকি পন্টিং, জ্যাক কালিসের মতো তাবড় ব্যাটারদের পিছনে ফেললেন বিরাট কোহলি।

৫০০ তম ম্যাচ শতরান করে বিরাট পিছনে ফেললেন সচিনকে, দেখুন সেই শতরানের মুহূর্ত

1 19

কী সেই রেকর্ড? ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে বিরাট সম্পন্ন করলেন তাঁর ক্যারিয়ারের ৭৬ তম শতরান। সমসংখ্যক ম্যাচ খেলে সচিন তাঁর ক্যারিয়ারে করেছিলেন ৭৫টি শতরান। তিনে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে ছিল ৬৮টি শতরান। ৬০টি শতরান করে চারে রয়েছেন জ্যাক কালিস। পাঁচে থাকা রাহুল দ্রাবিড় এবং কুমার সাঙ্গাকারা দু’জনেই করেছিলেন ৪৭ টি শতরান। দেখুন সেই ঐতিহাসিক শতরানের মুহূর্ত।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন