Virat Kohli: নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ, আপ্লুত বিরাট কী বললেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে বিরাট তাঁর কেরিয়ারের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। চতুর্থ ভারতীয় ও বিশ্ব ক্রিকেটে দশম ক্রিকেটার হিসেবে এই নজির তৈরি করলেন কিং কোহলি। স্পর্শ করলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড।

আরও পড়ুনঃ আয়ার্ল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক ও গিলকে

কেরিয়ারের প্রায় শেষের দিকে এলেও বিরাট কোহলি এখনও তিন ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলছেন। পোর্ট-অফ-স্পেনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কোহলিদের পারফরম্যান্স ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে। কোহলি ১৬১ বলে ৮৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

23 7

নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়ে বিরাট কোহলি বিসিসিআই টিভিকে বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ভারতের হয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভালো পারফরম্যান্স সবসময় আমাকে আনন্দ দেয়।

22 9

ভারতের হয়ে আমি এগুলি করতে পেরেছি বলে খুব কৃতজ্ঞ বোধ করছি।’ এবার দেখা যাক যে প্রথম দিনেই বিরাট কী কী রেকর্ড করলেন। সচিন তেন্ডুলকর (৬৬৪), মহেন্দ্র সিং ধোনি (৫৩৮) ও রাহুল দ্রাবিড়ের (৫০৯) পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে কোহলি দেশের হয়ে ৫০০ তম ম্য়াচ খেললেন।

নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ, আপ্লুত বিরাট কী বললেন

21 10

বাইশ গজে মাত্র ন’জন ক্রিকেটার পেরেছেন এই বিরল নজির গড়তে। তালিকায় রয়েছেন শাহিদ আফ্রিদি, সনথ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিও এবং জ্যাক ক্যালিসের মতো মহারথীরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত