আয়ার্ল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক ও গিলকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ডমিনিকায় প্রথম টেস্ট জিতেছে ভারত। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সীমিত ওভারের টিমের বাকিরাও রওনা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে।

আরও পড়ুনঃ নিজের ৫০০ তম ম্যাচে শতরানের পথে বিরাট, ভারত ২৮৮/৪

টি-টোয়েন্টি সিরিজে শেষ দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এরপরই আয়ার্ল্যান্ড সফর। আগামী ১৮ আগস্ট থেকে আয়ারল‌্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচের সিরিজ খেলতে নামছে ভারতীয় টিম। সেখানে ভারতীয় দলে বিশ্রাম দেওয়া্ হতে পারে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।

15 11

তাঁদের মধ্যে থাকছেন হার্দিক ও গিল। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় টিমের সম্পদ উনত্রিশ বছরের হার্দিক। তাই তাঁকে বুঝেশুনে ব‌্যবহারের ভাবনা চলছে। শুভমান গিল– যিনি কিনা এই মুহূর্তে তিনটে ফরম্যাটেই অটোমেটিক চয়েস, তাঁকেও বিশ্রামে রাখা হতে পারে। তবে সব এখনও চূড়ান্ত নয়।

17 12

এক বোর্ড কর্তা পিটিআইকে বলেছেন, “এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। এটা নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একদিনের ম‌্যাচ এবং টি-টোয়েন্টি ম‌্যাচ খেলার পরে হার্দিকের অবস্থা কি রকম থাকবে তার উপরে।

আয়ার্ল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক ও গিলকে

16 11

মাত্র তিন দিনের ব‌্যবধানে ফ্লরিডা থেকে ডাবলিনে উড়ে গিয়ে আইরিশদের মুখোমুখি হতে হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ওয়ার্কলোড ম‌্যানেজমেন্টের দিকেও নজর দিতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত