নজরবন্দি ব্যুরোঃ প্রথম টেস্টে রোহিত বাহিনীর কাছে উড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে দ্বিতীয় টেস্টে কিছুটা লড়াই দিচ্ছে তাঁরা। তবে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের আগুনে জল ঢেলে দিতে পারেন বিরাট কোহলি । ৮৭ রানে ব্যাট করছেন তিনি। এই ম্যাচ বিরাটের কাছে ৫০০ তম ম্যাচ। ফলে এই ম্যাচের গুরুত্ব তাঁর কাছে কিছুটা হলেও বেশি।
আরও পড়ুনঃ ২১ জুলাই থেকেই ভাসবে বাংলা? আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে


তাই প্রথম থেকেই দেখে শুনে ব্যাট করছিলেন বিরাট। আর তার আরও একটি কারণ তখন সাজ ঘোরে ফিরে গিয়েছেন ভারতের তিন ব্যাটার। অবশ্য মধ্যাহ্নভোজের বিরতির আগেই অর্ধশতরান করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কিন্তু বিরতির পরে খেলায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়। পর পর চার উইকেট পড়ল ভারতের। কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত।

হোল্ডারের বলে কভার অঞ্চলে খেলতে গিয়ে ৫৭ রানের মাথায় ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৩৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। এর পরেই ৮০ রানের মাথায় বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত। এর পর সেভাবে রান পাননি গিল ও রাহানে।



ফলে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গিয়ে পড়ে বিরাটের কাঁধে। জাদেজা কে সঙ্গে নিয়ে জুটি করার লক্ষে এগিয়ে যান প্রাক্তন অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০০তম ম্যাচে অর্ধশতরান করেন বিরাট। প্রতিটি রানের জন্য পরিশ্রম করলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারদের কোনও সুযোগ দিলেন না।
নিজের ৫০০ তম ম্যাচে শতরানের পথে বিরাট, ভারত ২৮৮/৪

বিরাটের পাশাপাশি ভাল খেললেন জাডেজাও। দু’জনের মধ্যে শতরানের জুটি হল। আর তাতেই প্রথম দিন বড় রান করল ভারত। দিনের শেষে বিরাট ৮৭ ও জাডেজা ৩৬ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শুরুতেই নিজের শতরান করার লক্ষ্যে নামবেন বিরাট
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



