নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি দেখা যায়নি। ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরে ভিজেছে বাংলার এই ভাগ। এরইমধ্যে আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। কলকাতার ধর্মতলায় আজ বিপুল জনসমাগম হতে চলেছে। তৃণমূলের সমাবেশ কি বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে?
আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনের আগে শেষ শহিদ দিবস, কী বার্তা দেন তৃণমূলনেত্রী, সে দিকেই তাকিয়ে কর্মীরা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন ভারী বৃষ্টি হবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামের অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশাল পরিবতর্ন লক্ষ্য করা যাবে না। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি ও রোদের খেলা চলবে। আপাতত বাংলার কোনও জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতায় দু এক পশলা বৃষ্টির দেখা মিলতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে। দুই বঙ্গেই ঘূর্ণাবর্তের খুব বেশি প্রভাব পড়বে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
২১ জুলাই থেকেই ভাসবে বাংলা? কেমন থাকবে আজকের আবহাওয়া?

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। আগামী ২৪ ঘন্টায় একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার , মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-এই জেলাগুলিতে তুলনামূলক কম বৃষ্টি হবে। প্রসঙ্গত, ভারী বর্ষার জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নের তরফে টিম পাঠানো হয়েছে।



