বিরোধীদের দাবিতে সায়! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা বিধানসভায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে একের পর এক অশান্তির অভিযোগ সামনে এসেছে। এই ইস্যুতে বিধানসভায় আওয়াজ তুলেছে বিরোধীরা। অবশেষে বৃহস্পতিবার বিধানসভায় পঞ্চায়েত নির্বাচন ও ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। স্পিকার ইতিমধ্যেই প্রস্তাব গ্রহণ করেছেন। এদিন আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ভোট মিটলেও ‘অশান্ত’ ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য

আজ দুপুর ২ টো নাগাদ বিধানসভায় আলোচনা পর্ব শুরু হবে। আলোচ্য বিষয় পঞ্চায়েত ভোট এবং ভোট পরবর্তী হিংসা। বিধানসভার কার্যবিবরণী ১৯৪ নম্বর ধারানুযায়ী আলোচনা হবে। প্রসঙ্গত, এই ধারায় আলোচনা বা বিতর্কের প্রেক্ষিতে ভোটের সম্ভাবনা নেই। এই আলোচনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গতকাল (বুধবার, ২৬ জুলাই) বাংলায় নারী নির্যাতনের অভিযোগ উত্থাপন করে বিধানসভায় মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছিলেন তারা।

বিরোধীদের দাবিতে সায়! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা বিধানসভায়

বিরোধীদের মুলতুবি প্রস্তাব গ্রহণ না করায় বিজেপি বিধানসভা থেকে ওয়াক আউট করে। অগ্নিমিত্রা পল সহ গেরুয়া শিবিরের অন্যান্য বিধায়করা আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিচারাধীন বিষয় বলে আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়। যদিও স্পিকারের কথায়, মুলতুবি প্রস্তাবে বেশ কিছু ত্রুটি ছিল। বৃহস্পতিবার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি।

বিরোধীদের দাবিতে সায়! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা বিধানসভায়

বিরোধীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতা, কর্মী, প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলিতে আলোচনা চান তারা। এদিন প্রস্তাব গ্রহণ করেছেন স্পিকার। শীঘ্রই শুরু হবে আলোচনা।

বিরোধীদের দাবিতে সায়! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা বিধানসভায়

বিরোধীদের দাবিতে সায়! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা বিধানসভায়
বিরোধীদের দাবিতে সায়! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা বিধানসভায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন