Hakimul Islam: ভোট মিটলেও ‘অশান্ত’ ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার ভাঙড়। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে কয়েকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরফলে এবার তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য।

আরও পড়ুন: চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গেলেন স্ত্রী রুজিরাও

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই অশান্ত ভাঙড়। ভোট মিটলেও পরিস্থিতি এখনও কার্যত নিয়ন্ত্রণে আসেনি। যদিও নিজের খাস তালুকেই পরাজিত হয়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এরফলে ভাঙড়ের পোলেরঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। মনোনয়নের সময় থেকেই তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বেধেছিল আইএসএফের। কিন্তু পঞ্চায়েত ভোটের ফল বলছে, পোলেরহাটে এখনও জমি কমিটির একটা বড় সমর্থন রয়েছে। এরপর থেকেই আরাবুলের ছেলে হাকিমুলের কাছে প্রায়ই প্রাণনাশের হুমকি যাচ্ছে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

ভোট মিটলেও 'অশান্ত' ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য

ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুলেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ভাঙড় তাঁর নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে। আরাবুলকে পাশে নিয়েই মিমি বলেছিলেন, “কিছু মানুষের হিংসার জন্য, কিছু মানুষের রগচটা কথাবার্তার জন্য… হাতে গোনা দু-তিন জনের জন্যই বাইরের মানুষ বলে যে ভাঙড়ে এই হচ্ছে, ভাঙড়ে ওই হচ্ছে।”

ভোট মিটলেও 'অশান্ত' ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগেও হাকিমুলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত এপ্রিল মাসে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কাশিপুর থানায় এই আবেদন জানিয়েছিলেন আরাবুলপুত্র। অভিযোগ, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে বিরোধী রাজনৈতিক দল এবং অ্যান্টি গ্রুপের তরফেও।

ভোট মিটলেও ‘অশান্ত’ ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য

ভোট মিটলেও 'অশান্ত' ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য
ভোট মিটলেও ‘অশান্ত’ ভাঙড়, আরাবুলপুত্রকে নিরাপত্তা দেবে রাজ্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন