নজরবন্দি ব্যুরোঃ বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গিয়েছে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। দলীয় সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার কারণেই বিদেশে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক। বুধবার কলকাতা বিমানবন্দর থেকে এমিরেটসের বিমান তিনি দুবাই রওনা হন।
আরও পড়ুনঃ ডেঙ্গি নিয়ে উদ্বেগে নবান্ন, আজ বৈঠক স্বাস্থ্যভবনে


তৃণমূল সাংসদের সঙ্গে ওই বিমানে ছিলেন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। আগামী ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। চিঠি লিখে ইডিকে আগেই এই সফরের কথা জানিয়েছিলেন অভিষেক।

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসার পর আপাতত তাঁর চোখ কিছুটা ভাল। কিন্তু পুরোপুরি সুস্থ নন তিনি।



উল্লেখ্য, সুপ্রিম কোর্টে সোমবার কয়লা পাচার মামলার শুনানিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের প্রসঙ্গ ওঠে। শীর্ষ আদালত সাফ জানায়,
চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গেলেন স্ত্রী রুজিরাও

কোনও ব্যক্তির বিদেশ গিয়ে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা না থাকলে আটকানো উচিত নয়। চিকিৎসার জন্য আটকানো উচিত নয় বলে জানায় সু্প্রিম কোর্ট। চিকিৎসার প্রয়োজনে দেশের নাগরিকদের বিদেশ যাওয়ার অনুমতি রয়েছে।







