ডেঙ্গি নিয়ে উদ্বেগে নবান্ন, আজ বৈঠক স্বাস্থ্যভবনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে নবান্নও। বেসরকারি মতে, জুলাই মাসেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫। আক্রান্তের সংখ্যা জুলাইয়ের শেষ সপ্তাহে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবারই হবে অ্যাডভাইজ়রি কমিটির মিটিং।

আরও পড়ুনঃ পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কবে? তারিখ জানালেন প্রধান বিচারপতি

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বেই বৈঠক হবে। কলকাতা থেকে জেলা, বাড়ছে ডেঙ্গির প্রকোপ। দফায় দফায় বৈঠকে উদ্বেগে রয়েছে পুরসভাগুলিও। বৃহস্পতিবার সন্ধ্যাতেই ডেঙ্গি নিয়ে নবান্নে মুখ্যসচিব – সাস্থ্যসচিব বৈঠকে বসবেন। এছাড়াও স্বাস্থ্যভবনের জনস্বাস্থ্য বিভাগের কর্তা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

1 23

বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপার এবং অধ্যক্ষরা।রাজ্যের বর্তমান ডেঙ্গি পরিস্থিতি এবং মোকাবিলা— মূলত এই দু’টি বিষয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।স্বাস্থ্য ভবন সূত্রের খবর, গত জুলাইয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬২৬।

3 19

এ বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যেই তা বেড়ে ২ হাজার ৬০০ অতিক্রম করেছে। উল্লেখ্য, বিপজ্জনক বাড়ির ছাদ, ফাঁকা জমি আর কেন্দ্রীয় সরকারের অফিস। ডেঙ্গু মরশুমে এই তিন দুশ্চিন্তায় কপালে ভাঁজ পুরসভার। এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তর সংখ‌্যা ২২৫।

ডেঙ্গি নিয়ে উদ্বেগে নবান্ন, আজ বৈঠক স্বাস্থ্যভবনে

2 25

গত এক মাসে আক্রান্ত হয়েছেন প্রায় পঞ্চান্নজন। এমতাবস্থায় ডেঙ্গু নিয়ে বুধবার কলকাতা পুরসভায় উচ্চপর্যায়ের বৈঠকে হাজির ছিলেন পুরসভার ১৬টি বরোর চেয়ারম‌্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত