Assembly Session: পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেবীপক্ষে একদিনের বিশেষ অধিবেশনের ডাক দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠানো হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়করা এই অধিবেশনে যোগ দেবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। কোন কোন বিষয়ে আলোচনা হবে? কতক্ষণের অধিবেশন হবে তা নির্ধারণ করতে একটি বৈঠকের আয়োজন করা হবে।

আরও পড়ুন: এক ফোনেই হাজির হবে ‘অভিষেকের দূত’, পুজোয় নয়া কর্মসূচি তৃণমূলের

আগামী ১৬ অক্টোবর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। মহালয়ায় (১৪ অক্টোবর) দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল দ্বিতীয়া। এই দিনেই বিধানসভা চালু থাকবে। জানা গিয়েছে, মন্ত্রী-বিধায়কদের বেতন সংক্রান্ত দুটি আইনে সংশোধনী আনা হতে পারে। বিধায়কদের বেতন সংক্রান্ত The bengal legislative assembly (members emoluments) Act 1937West bengal salaries and allowances act 1952 মন্ত্রীদের বেতন সংক্রান্ত দুটি আইনের সংশোধনী আনা হবে বলে খবর রাজ্যের পরিষদীয় দফতর।

পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?

সোমবার দুপুর ১২ টায় অধিবেশন শুরু হওয়ার কথা। কতক্ষণ আলোচনা হবে, কোন কোন বিষয়ে হবে, তা নিয়ে সকাল ১১ টায় স্পিকারের চেম্বারে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। ইতিমধ্যেই পরিষদীয় দফতরের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অনুমতি চেয়ে ফাইল পাঠানো হয়েছে। যদিও ওই ফাইলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। দুটি বিলের সংশোধনী সংখ্যাগরিষ্ঠতার জেরে শাসক দল পাশ করাতে পারলেও শেষ পর্যন্ত আইনে পরিণত হতে স্বাক্ষর লাগবে রাজ্যপালের। সেই স্বাক্ষর করবেন তো তিনি? নাকি মন্ত্রী বিধায়কদের বেতন সংক্রান্ত বিল নিয়ে নতুন মোড় নেবে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?

দ্বিতীয়ার অধিবেশন নিয়ে তেমন আগ্রহী নয় বিজেপি। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানান, আমরা ওই সবে নেই। পুজোর উদ্বোধনে ব্যস্ত থাকবেন আমাদের বিধায়করা। মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে এত তাড়াহুড়োর কী আছে?” আদৌ তাঁরা অধিবেশনে যোগ দেবেন কি না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সকাল ১১ টায় বিধায়কদের নিয়ে একটি বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী।

পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?

পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?
পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন