নজরবন্দি ব্যুরো: পুজোর মানেই আড্ডা, মজা, ঘোরা ঘুরি, খাওয়া দাওয়া তো থাকেই। কিন্তু রাস্তাঘাটে চলার পথে কখন কে বিপদের পড়বেন তা কারোর এই জানা নেই। তবে এবার আর চিন্তায় কোনও ব্যাপার নেই। পুজোর দিন গুলোতে কোনও রকম সমস্যা বা বিপদের সম্মুখীন হলেই মাত্র একটা ফোনেই হাজির হবেন ‘অভিষেকের দূত’। আর আপনার সমস্ত সমস্যার সমাধান করবেন এই ‘অভিষেকের দূত’ নিজেই।
আরও পড়ুন: পুজোর আগেই শীতের আমেজ, পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া?


সূত্রের খবর, দুর্গা পুজো উপলক্ষ্যে তৃণমূলে বিশেষ কর্মসূচি ‘অভিষেকের দূত’। জানা যাচ্ছে, পুজোর দিনগুলিতে হাওড়া জেলায় সাধারণ মানুষ কোনও বিপদে পড়লে ত্রাতা হয়ে উঠবেন ‘অভিষেকের দূত’রা। মাত্র একটা ফোন করেই সাহায্য পাবেন আপনি। হাওড়া জেলার যে কোনও প্রান্তে বিপদে পড়লে ৯৯০৩৩২২২৮১ এই নম্বরে ফোন করলেই তাঁর কাছে পৌঁছে যাবেন হাওড়া জেলা যুব তৃণমূল কর্মীরা।
জানা গিয়েছে, ‘অভিষেকের দূত’ লেখা জামা পরে সেই সব যুবকরা ওই ব্যক্তির কাছে গিয়ে তাঁর পাশে দাঁড়াবেন। মহালয়ার শুভদিনে এই কর্মসূচির উদ্বোধন করেন হাওড়া সদরের দুই বিধায়ক অরূপ রায় ও মনোজ তিওয়ারি। এছাড়াও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়া সদরের বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।


![]()
তৃণমূলের দলীয় সূত্রে খবর, মহালয়ার দিন থেকেই হাওড়া জেলায় এই ‘অভিষেকের দূত’ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। জানা যাচ্ছে, আগামী এক মাস এই কর্মসূচি পালিত হবে। এমনকী জেলায় একাধিক পুজো মণ্ডপগুলিতেও তৃণমূল যুব কংগ্রেসের ‘অভিষেকের দূত’রা থাকবেন।
এক ফোনেই হাজির হবে ‘অভিষেকের দূত’, পুজোয় নয়া কর্মসূচি তৃণমূলের








