Dhupguri By-Election: একটি কেন্দ্রের উপনির্বাচনেও একের পর এক ‘অশান্তি’! কমিশনে অভিযোগ তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার সকাল থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রক্রিয়া শুরু হয় গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নজরদারিতে ভোটদান চলছে। তবে একটি আসন হলেও ভোটের শুরু থেকেই নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রে দোস্তি রাখতে রাজ্যে কী সভাপতির পরিবর্তন কংগ্রেসের? জল্পনা তুঙ্গে

এদিন ভোট শুরু হতেই ধূপগুড়ির একাধিক বুথ থেকে ইভিএম বিকল হওয়ার খবর আসতে শুরু করে। ইভিএম বিকল হওয়ায় ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথেই লম্বা লাইন চোখে পড়ে। তবে কিছু সময়ের মধ্যেই ইভিএম বদলে ফেলা হয়। যদিও বড়সড় কোনও অঘটন এখনও ঘটেনি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে। ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর সকাল ৮ টা অবধি মোট ১০ টি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। এই অভিযোগগুলি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অধিকাংশই কেন্দ্রীয় বাহিনী নিয়ে। এদিন সকালে ভোট দেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ও বিজেপি প্রার্থী তাপসী রায়।

একটি কেন্দ্রের উপনির্বাচনেও একের পর এক 'অশান্তি'! কমিশনে অভিযোগ তৃণমূলের

প্রসঙ্গত, ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আসন খালি হয়ে গিয়েছে। এই আসনেই আজ ভোট চলছে। একটি আসন হলেও হাল ছাড়তে নারাজ তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের এই কেন্দ্রে ক্ষমতা দখল করতে চায় শাসক দল, অন্যদিকে বিজেপি আসন ধরে রাখতে মরিয়া। ধূপগুড়ি উপনির্বাচন উপলক্ষে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

একটি কেন্দ্রের উপনির্বাচনেও একের পর এক 'অশান্তি'! কমিশনে অভিযোগ তৃণমূলের

ধূপগুড়ি বিধানসভার মোট বুথ সংখ্যা ২৬০ টি। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭২ এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৭। প্রতিটি বুথেই ক্যামেরা ও ওয়েবকাস্টিং থাকছে। ভোটদানে অংশ নেবেন আড়াই লক্ষেরও বেশি ভোটার।

একটি কেন্দ্রের উপনির্বাচনেও একের পর এক ‘অশান্তি’! কমিশনে অভিযোগ তৃণমূলের

একটি কেন্দ্রের উপনির্বাচনেও একের পর এক 'অশান্তি'! কমিশনে অভিযোগ তৃণমূলের
একটি কেন্দ্রের উপনির্বাচনেও একের পর এক ‘অশান্তি’! কমিশনে অভিযোগ তৃণমূলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন