রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন, অপেক্ষা ছিল রাজ্যপালের সইয়ের। মঙ্গলবার সেই কাজও সম্পন্ন হল। বেতন বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে কি রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইতি? সূত্রে খবর, রাজ্যপালের তরফে ইতিমধ্য়েই এবিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।

আরও পড়ুন: সমকামী সম্পর্কে ‘সুপ্রিম’ রক্ষাকবচ, তবু বৈধতা পেল না সমলিঙ্গ বিবাহ

রাজ্য বিধানসভার গত অধিবেশনে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন ও ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই দ্বিতীয়ার দিন এক বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। রাজ্যের তরফে সোমবার বিধানসভায় বিল পেশ করা হয়েছিল। কিন্তু রাজ্যপালের সম্মতি না থাকায় আলোচনা সম্ভব হয়নি। শাসক দল তৃণমূল আগেও অভিযোগ করেছিল নবান্ন থেকে পাঠানো অনেক ফাইল রাজভবনে আটকে রয়েছে। ফলে বেতন বিল নিয়েও সেই আশঙ্কা করা হয়েছিল।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের

মঙ্গলবার দুপুরে ওই দুটি বিলে সই করেন রাজ্যপাল। আগামী ৪ ডিসেম্বর বিধানসভার পরবর্তী অধিবেশন ডাকা হয়েছে। ওইদিন দুটি বিল নিয়ে আলোচনা হতে পারে। কারণ রাজ্যপালের সই থাকায় বিল নিয়ে আলোচনার ক্ষেত্রে কোনও বাধা রইল না। এই দুটি বিল আইনে পরিণত হলে ফের রাজ্যপালের কাছে যেতে হবে। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে পাঠিয়েছিলেন সিভি আনন্দ বোস। বেতন বৃদ্ধির বিল নিয়ে প্রশ্ন করেন এবং আরও বিস্তারিত তথ্য চেয়ে পাঠান।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের

উল্লেখ্য, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। বিধানসভাতেও তাঁরা সোচ্চার হয়েছে। রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন, বেতনের বর্ধিত অংশ দিয়ে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মঞ্চকে আইনি লড়াইয়ের জন্য সাহায্য করবেন।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের
রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত