বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার।
আজ, পবিত্র মহরম। কেমন থাকবে বাংলার আবহাওয়া? আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার ও রবিবার এই দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি।
উপকূলের জেলাগুলিতে ঘাটতি সবথেকে বেশি। প্রায় ৫৪ শতাংশ। সব মিলিয়ে রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। আজ রাতে তা বেড়ে ২৮ এর ঘরে পৌঁছাবে। কাল দিনের তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে ১৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছে থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল কলকাতায়।
দক্ষিণবঙ্গের ৩ জেলা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সপ্তাহ জুরেই চলবে বর্ষণ। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এ বৃষ্টির সতর্কতা রয়েছে।
মৌসুমী বায়ু ধীরে ধীরে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রবেশ করবে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।