বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা

Weather Update: শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার জেলে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কাল ১৯শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা

এদিন থেকেই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য়ান্য জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা। শনিবার কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা

এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন