নিম্নচাপের ভ্রুকূটি জারি বাংলায়, তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্য, ছুটি দেওয়া হচ্ছে স্কুল-কলেজে

কলকাতায় রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। একুশে জুলাই রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেইন’। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশায় ইতিমধ্যে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছেন আইএমডি। জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত এই প্রবল বৃষ্টির অ্যালার্ট জারি রয়েছে। এদিকে দেশের পশ্চিম প্রান্তেও প্রবল বৃষ্টির অ্যালার্ট জারি। ১৭ জুলাই পর্যন্ত অত্যধিক বৃষ্টিপাত হবে মহারাষ্ট্রে।

নিম্নচাপের ভ্রুকূটি জারি বাংলায়, তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্য, ছুটি দেওয়া হচ্ছে স্কুল-কলেজে

পশ্চিমবঙ্গের ওয়েদারের ক্ষেত্রেও হাওয়া অফিস সতর্কতা জারি করেছে৷ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা,হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণাতে৷ ২০ জুলাই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকি প্রবল বৃষ্টির অশনি সংকেত রয়েছে ২১ জুলাইতে তৃণমূলের শহিদ দিবসের সভাতেও। এদিকে দেশের একাধিক রাজ্যেই তুমুল বৃষ্টিতে নাকাল হবে জনজীবন৷ এর জেরে বিভিন্ন জায়গায় স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিম্নচাপের ভ্রুকূটি জারি বাংলায়, তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্য, ছুটি দেওয়া হচ্ছে স্কুল-কলেজে

রেড অ্যালার্টের জেরে কেরলে প্রবল ভারী বৃষ্টি হচ্ছে৷ বুধবার দিন ইতিমধ্যেই স্কুল -কলেজ সব বন্ধ রাখা হয়েছে৷ রেড অ্যালার্টের জেরেই কেরলের প্রতিটা জেলায় জেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টি রাজ্যে কিছুটা কম থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের ভ্রুকূটি জারি বাংলায়, তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্য, ছুটি দেওয়া হচ্ছে স্কুল-কলেজে

নিম্নচাপের ভ্রুকূটি জারি বাংলায়, তুমুল বৃষ্টিতে ভাসবে রাজ্য, ছুটি দেওয়া হচ্ছে স্কুল-কলেজে

কলকাতায় রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার ও রবিবার এই দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার অথবা রবিবার কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন