গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। আর এই ত্রিফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সারাদিন বৃষ্টি চলবে এই জেলাগুলোতে
পশ্চিমবঙ্গের ৯ টি জেলায়, আগামীকাল, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ আরও ছ'টি জেলায়। তাই সারাদিনের সঙ্গী হোক ছাতা।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে – হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান।
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।