এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের

কলকাতা জুড়ে থাকবে মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলায়। আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশি থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বাড়িয়ে দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০, কখনও ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। প্রচণ্ড উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর।

এই সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। বুধবার বেশি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। কলকাতাতেও বৃষ্টি চলবে বুধবার।

এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের

দুর্যোগের রেশ কাটবে না আগামীকাল পর্যন্ত। সেই সঙ্গে উপকূল অঞ্চলে চলছে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবিদের। সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লির মৌসম ভবন।

আজ বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। শুক্রবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।

এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের

এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের

আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে দিনভর দুর্যোগ, আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে মালদা ও দুই দিনাজপুরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন