ফের ঘনীভূত নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ঘনীভূত নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর।আবহাওয়াবিদদের ধারণা সেটি বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে।

আরও পড়ুনঃ উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না। আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর। কোথাও কোথাও আবার সম্ভাবনাও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের।আবহাওয়া দপ্তর সতর্কতা বার্তা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন- উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার।

তবে, সোমবার অর্থাৎ ২১ শে সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশকিছু জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে আরো খবর, বৃষ্টি সরে যাবে রাজ্যের পশ্চিমের জেলা গুলির দিকে ২২ শে সেপ্টেম্বর।

আরও পড়ুনঃ সীমান্তে যুদ্ধের আবহেই চিনা ব্যাংক থেকে ৯ হাজার কোটি লোন নিয়েছে ভারত!

ফের ঘনীভূত নিম্নচাপ। ফলে ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝারগ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়াতে।যেহেতু নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ সেপ্টেম্বর। এর জন্য ওই সময়ে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে। যে সমস্ত মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্র চলে গেছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে ওইদিন বিকেলের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত