নজরবন্দি ব্যুরো: উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না, আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে মহালয়ার শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেন। সেখানে এমনটা জানান তিনি। টুইটে করে তিনি বলেন, সকলকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। করোনা পরিস্থিতিতে উৎসব পালনে নানা বিধিনিষেধ থাকলেও দুর্গাপুজোর স্পিরিট কমতে দেওয়া যাবে না। প্রতিটি বাড়িকে উৎসবের আলোকিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ মহালয়ার সাথে দুর্গাপূজার কি সম্পর্ক? বিশেষ প্রতিবেদন।


বিশেষ পরিস্থিতির জন্য অন্যবারের তুলনায় পুজোর মরশুম অনেকটাই আলাদা। অনুষ্ঠান ছাড়াও প্যান্ডেল গুলোতে অনেকটাই কাটছাঁট করতে হয়েছে। তা নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এইসব সমস্যার মধ্যেও তিনি উৎসবের থেকে কেউ বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন।
উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না। সকলকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তিনি। করোনা পরিস্হিতিতে যাঁদের প্রয়োজন, তাঁদেরকে সাহায্যের জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী। এবং চারিদিকে আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও একবার মহালয়ার শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
আজ সকালে নিজের ট্যুইটার আ্যকাউন্ট থেকে প্রথমে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ শ্রমিক ভাই ও বোনেদের এবং তাদের পরিবার পরিজনদের বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই। তারা আমাদের গর্ব। সমাজের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করেন তারা’। উল্লেখ্য গতকাল শুধুমাত্র রাজ্যে ৪২ হাজার করোনা আক্রান্তের কথা জানানো গিয়েছে। তা নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে সাধারণ মানুষদের। এর মধ্যে একইদিনে বিশ্বকর্মা পুজো ও মহালয়ার বার্তা পেয়ে সিদুঁরে মেঘ দেখছে সাধারণ মানুষ।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



