দক্ষিনবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সোমবার থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়াই কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কীছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভাড়ী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সোম এবং মঙ্গলবার দুদিনই উত্তাল থাকবে সমুদ্র।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বিক্ষিপ্ত ভাবে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের কারণে সোম ও মঙ্গল বার দক্ষিণবঙ্গ জুরে থাকবে মেঘলা আকাশ। এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাতাসে জলীয়বাষ্প থাকার কারণে জারি থাকবে আদ্রতা। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

বুধবার দক্ষিণবঙ্গের ৩ জেলা – উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সপ্তাহ জুরেই চলবে বর্ষণ। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এ ভারিবৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও দুই দিনাজপুর সহ মালদহ জুড়ে চলবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বাতাসে অত্যাধিক আর্দ্রতা থাকার কারণে ঘর্মাক্ত পরিস্থিতি কলকাতা জুরে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।
তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশকিছু রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা গোয়া, মধ্য প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব হরিয়ানা, দিল্লী ওডীশায় সহ বেশকিছু রাজ্যে।



