Weather Update: শনি-রবিতে মুষলধারে বৃষ্টির সঙ্কেত, ভিজবে কোন কোন জেলা?

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রী সেলসিয়াস। সকাল থেকে বৃষ্টি শুরু হলেও দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলা যেতে পারে, দীর্ঘ অপেক্ষার অবসানের পর বর্ষা প্রবেশ করে দিয়েছে দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু ধীরে ধীরে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রবেশ করবে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: RSS কার্যালয়কে পুরনিগমের নোটিস, প্রয়োজনীয় নথি না পেলেই ভেঙে দেওয়া হবে বিল্ডিং!

শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। আর শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী এই জেলাগুলোতে শনি ও রবি দু’দিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মালদহ, মুর্শিদাবাদ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনি-রবিতে মুষলধারে বৃষ্টির সঙ্কেত, ভিজবে কোন কোন জেলা?

দক্ষিণবঙ্গের সবে সবে বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গের টানা এক সপ্তাহের বেশি ধরেই চলছে বৃষ্টিপাত। এবার সেই বৃষ্টিপাত কার্যত দুর্যোগে রূপান্তরিত হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এই জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে ধসের প্রবল সম্ভাবনা।

শনি-রবিতে মুষলধারে বৃষ্টির সঙ্কেত, ভিজবে কোন কোন জেলা?

শনি-রবিতে মুষলধারে বৃষ্টির সঙ্কেত, ভিজবে কোন কোন জেলা?

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রী সেলসিয়াস। সকাল থেকে বৃষ্টি শুরু হলেও দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমবে। তবে সন্ধ্যে থেকে রাত অব্দি টানা বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই বৃষ্টি জারি থাকবে রবিবার পর্যন্ত এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ফলে গরমের পরিমাণ অনেকটাই কমবে। সোমবার রোদের দেখা মিলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত