উত্তর আসানসোলের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে নোটিস পাঠাল আসানসোল পুরনিগম। সাত দিনের মধ্যে বিল্ডিং সংক্রান্ত একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছে। সময়ের মধ্যে নথিপত্র জমা না পড়লে আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে পুরনিগম। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সাফ জানিয়েছেন, যদি বিল্ডিং প্ল্যান না থাকে, তাহলে সেই কার্যালয় ভেঙে দেওয়া হবে।
আরও পড়ুন: NEET এবং NET দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI
চলতি সপ্তাহটা শুরুই হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কড়া নির্দেশের মাধ্যমে। প্রথমত, অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা বা পার্কিং চালানো যাবে না। এরপরেই বৃহস্পতিবার আর একটি বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের সমস্ত জায়গায় বেআইনিভাবে জমি দখল ও পুকুর বোজানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। রেয়াত করা হবে না অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকা নেতা বা সরকারি লোকজনকে।



মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই তৎপর প্রশাসন। রাজ্যের জেলায় জেলায় চলছে সরকারি জমিকে দখল মুক্ত করার কাজ। প্রাথমিকভাবে হকারদের উচ্ছেদ করা হলেও আপাতত মুখ্যমন্ত্রী রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া হকারদের অন্যত্র সরে যাবার জন্য এক মাসের অতিরিক্ত সময় দিয়েছেন।
RSS কার্যালয়কে পুরনিগমের নোটিস, প্রয়োজনীয় নথি না পেলেই ভেঙে দেওয়া হবে বিল্ডিং!



আসানসোলের আরএসএস কার্যালয়ের কথাও সেই সময় উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। মমতা জানান, তিনি শুনেছেন ওই কার্যালয়টিও নাকি পুকুর ভরাট করে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই উত্তর আসানসোলের এই আরএসএস অফিসের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দিয়েছে আসানসোল পুরনিগম।








