দেশের সর্বত্র প্রবেশ করেছে মৌসুমী বায়ু। এখন ভরপুর বর্ষা। দীর্ঘ খরা কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও এখনই ভারী বৃষ্টি নয়, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতাতেও এখন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।

আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওপর দিকে উত্তরবঙ্গে ফের ভারি বৃষ্টির সতর্কতা।
উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও আলিপুরদুয়ারে। চলতি সপ্তাহে ফের দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে। নামতে পারে ধস। নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা।
উত্তরবঙ্গে ফের ভারি বৃষ্টির সতর্কতা, কেমন যাবে কোলকাতার আবহাওয়া

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছে থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল কলকাতায়।



