মহরমে ভিজবে বাংলা, উইকএন্ডে কতটা বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস

সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার ও রবিবার এই দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, পবিত্র মহরম। কেমন থাকবে বাংলার আবহাওয়া? আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মহরমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টি কিছুটা কম হবে। কিন্তু, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার ভোলবদল হবে। উইকএন্ডে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস সূত্রে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ, বাতাসে আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ। হাওয়া বইবে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। ফলে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম।

মহরমে ভিজবে বাংলা, উইকএন্ডে কতটা বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস

তবে, বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও এই জেলাগুলিতে বৃষ্টি হবে। মূলত, শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। ফলে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিবঙ্গে।

মহরমে ভিজবে বাংলা, উইকএন্ডে কতটা বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস

মহরমে ভিজবে বাংলা, উইকএন্ডে কতটা বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস

বিশ্ব উষ্ণায়নের কারণে বাংলার আবহাওয়ায় আগের সেই চিরন্তন মেজাজ নেই। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। আবার বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ফিরে ফিরে আসে। এই নিয়ে দুশ্চিন্তায় পরিবেশবিদরা। তবে, রবিবার ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন হবে। তবে, উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে, চলবে সোমবার পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন