জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, সরস্বতী পুজোয় ভাসবে রাজ্য। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ, সোমবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল, মঙ্গলবার ১ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি সামান্য হলেও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।
কড়া ঠান্ডার মধ্যেও রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস, ৭২ ঘণ্টার মধ্যে দেখা মিলবে বাঘা শীতের। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শুক্রবারও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।
২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে আগামী তিন দিনে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। ফলে রাজ্যে ফের বাড়বে শীতের প্রকোপ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতায়। শহরের তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে।
দেখা নেই শীতের, রাজ্য জুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কি জানাছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৫ দিন ৩-৫ ডিগ্রি কমবে। ফিরবে শীতের আমেজ। সকালে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার দাপট থাকবে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা। বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়ে রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। কয়েকটি জায়গায় কয়েক ফোঁটা বৃষ্টিও হয়। দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দেয়, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে।
ভূমিধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি পাহাড়ে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে নাজেহাল বাংলা। কমলা সতর্কতা জারি করা হল দার্জিলিং এবং কালিম্পঙে। পশ্চিমী ঝঞ্ঝার আগমনে রবিবার উত্তরবঙ্গের এই দুই জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহবিদরা। দার্জিলিঙের উঁচু জায়গা অর্থাৎ সান্দাকফু এবং টাইগার হিলসে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের আবহাওয়ায় ভূমিধসের সম্ভাবনা থাকে।
ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়, কোন বিপদের কথা বলছেন আবহবীদরা? শনিবারের সকাল থেকেই ফের দফায় দফায় বৃষ্টি শুরু শহর কলকাতায়। পূর্বাভাস ছিলই সেই মত ভোর থেকে কলকাতার আকাশের মুখ ভার। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ছিল খুবই কম। বেলা একটু গড়াতেই শুরু হল বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে বাড়ল রাতের তাপমাত্রা। শুধু কলকাতাই নয়, একাধিক জেলায় ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি কাটিয়ে কবে ফের মিলবে শীতের দেখা তা নিয়েও রয়েছে আশঙ্কা।