Weather Reports: ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়ে রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। কয়েকটি জায়গায় কয়েক ফোঁটা বৃষ্টিও হয়। দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দেয়, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি নামতে পারে।

আরও পড়ুনঃ Weather Updates: শীতকালে কি শীত উধাও? নাকি অকালবৃষ্টির আশঙ্কা? কি জানাচ্ছে হাওয়া অফিস

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তবে মঙ্গল-বুধবার থেকে ঘুরে দাঁড়াতে পারে শীত। দিগন্তরেখা স্পর্শ করেছে শীত (winter)। রবিবারেও দেখা নেই রোদের। মাঘের শুরুতে না মিলছে শীত, না দেখা মিলছে ঝলমলে রোদেলা আকাশের। উল্টে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। রবিবার কলকাতায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে ঘন কুয়াশায় ভরে থাকবে আকাশ। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা
২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা

উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বহু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। উত্তর বাংলাদেশ ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি রাজ্যজুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে সরছে। ঝঞ্ঝার শীতল হাওয়া সাগর থেকে আসা গরম পূবালী হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ।

এই মেঘ থেকেই বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা। একটানা বৃষ্টি ও শিলাবৃষ্টিতে শীতকালীন চাষের ক্ষতি হতে পারে। সবজি চাষ ও আলু চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি ও মাঝারি বৃষ্টির প্রভাবে ধ্বস নামতে পারে। কৃষি জমিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজনীয় ফসল কেটে বা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন কৃষি জমিতে জীবাণুনাশক স্প্রে না করার পরামর্শও দেওয়া হয়েছে।

২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা

২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা
২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা পাঁচ জেলায়, কি জানাচ্ছেন আবহাওয়াবীদরা

ঘুরে দাঁড়ালেও বঙ্গভূমে শীত আর কত দিন থাকবে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানুয়ারির শেষ লগ্নে এক দফা শীতের পরই উত্তুরে হাওয়া পশ্চিমবঙ্গ-তথা পূর্ব ভারত থেকে পাততাড়ি গোটাতে পারে বলেও মনে করছেন হাওয়া অফিসের আবহবিদদের অনেকে। তাই শেষ লগ্নে শীতের কামড় কতটা জোরালো হতে পারে তা নিয়েও চর্চা চলছে নানা মহলে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, আগামী দিন দু’দিন এমনই মেঘ, বৃষ্টির পরিস্থিতি চলবে। বঙ্গোসাগরের একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। তার ফলে গাঙ্গেয় বঙ্গে জলীয় বাষ্প ঢুকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত