Weather Updates: ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে আগামী তিন দিনে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। ফলে রাজ্যে ফের বাড়বে শীতের প্রকোপ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতায়। শহরের তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

আরও পড়ুনঃ Weather Updates: দেখা নেই শীতের, রাজ্য জুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কি জানাছে হাওয়া অফিস?

বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। এমনকি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ওই দুই জেলায়। আবার উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, শুক্রবার থেকে সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর দিনাজপুর, মালদহ ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শিলা বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পঙে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। অন্য দিকে, চলতি মাসে তাপমাত্রা না বাড়লেও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে রাজ্যে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমে ফের বাড়বে তাপমাত্রা।

২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর
২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ। শুধুমাত্র বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে খুব সামান্য বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশা দাপট থাকবে সকালে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৫ দিন ৩-৫ ডিগ্রি কমবে।

তবে বৃহস্পিতবার থেকেই নামবে পারদ। বইবে উত্তুরে হাওয়া। তিন দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহান্তে থাকবে জমিয়ে শীতের আমেজ। ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর

২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর
২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাসের মাঝেই জাঁকিয়ে পড়বে শীত, জানলেন আবহাওয়া দফতর

আসলে শেষ কয়েকদিনে যেভাবে বৃষ্টি হচ্ছে, সবার এখন একটাই প্রশ্ন, শীত কি আর ফিরবে? নাকি এ বারের মতো এপিসোড শেষ? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, না, শেষ নয়। আবার ফিরবে শীত। সামনের সপ্তাহান্তেই মিলবে হিমেল হাওয়ার ছোঁয়া। বৃষ্টিতে স্য়াঁতস্যাতে নকল শীত নয়, আসল শীতের আমেজ ফিরবে ফের শহরে। প্রথম ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাংলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন