নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালেও মুখ ভার আকাশের। বইছে হিমেল হাওয়া। তবে কী ছন্দে ফিরছে শীত? হাওয়া অফিস বলছে, শীত (winter) ফিরছে ঠিকই, কিন্তু ধীর গতিতে। তবে কতদিন শীতের আনাগোনা তা নিয়ে ধন্দ থাকছে। মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোয় ফের বৃষ্টির (rainfall) সম্ভাবনা রয়েছে। এবার কি বাংলায় শীতের শেষ কামড় শুরু? আলিপুর আবহাওয়া (West Bengal Weather) দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন বইবে উত্তুরে হাওয়া। নামবে পারদ।
আরও পড়ুনঃ দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, আক্রান্তের সংখ্যা ২.৮৬ লক্ষ


বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা মোড়া কুয়াশায়। বেলা বাড়লে রোদের দেখা মিলতে পারে। তবে এদিন সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শুক্রবারও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।
রবিবারের মধ্যে ৪ থেকে ৫ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। শীতের আমেজ ছোট্ট স্পেল আরও একবার চলবে রাজ্যে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে ফিরছে শীত। ধীর গতিতে আসা শীত আপাতত বেশ কিছুদিন স্থায়ী হবে। কিন্তু, কতদিন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, আরও একটি ঝঞ্ঝার কোপে ও বঙ্গোপসাগরে প্রচুর জ্বলীয় বাষ্প তৈরি হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।



আবহাওয়ার (Weather Forecast Bengal) পূর্বাভাস বলছে, পয়লা ফেব্রুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা। তবে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং-সহ উত্তরবঙ্গের (North Bengal Weather) বিস্তীর্ণ এলাকায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather)। বাকি জেলায় সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
কড়া ঠান্ডার মধ্যেও রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস, ৭২ ঘণ্টার মধ্যে দেখা মিলবে বাঘা শীতের

দক্ষিনবঙ্গে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই ৬ জেলায় সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে।আগামীকাল থেকে আবারও শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী ৩ দিনে তাপমাত্রা কমতে চলেছে প্রায় ৩-৫°। যদিও খুব একটা দীর্ঘস্থায়ী হবে না তা। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে।







