দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, আক্রান্তের সংখ্যা ২.৮৬ লক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৬,৩৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭১,৫০০ জন। মোট আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ভারতের।

আরও পড়ুনঃ দেশে ফের লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৭৩ জনের৷ দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪,৯১,৭০০ জনের। মৃতদের অধিকাংশই ভ্যাকসিন নেয়নি। অথবা একটি করে ডোজ নিয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে টিকাকরণ হয়েছে ১৬৩.৮৪ কোটি। এর মধ্যে ৭২ শতাংশ প্রাপ্ত বয়স্ক করোনার দুটি ডোজ পেয়েছেন। শিশুদের জন্য শুরু টিকাকরণ। একইসঙ্গে চলছে বুস্টার ডোজ ৷

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫,৭৫৬ জন। কেরলে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯,৭৭১ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৪৮,৯০৫ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৯,৯৭৬ জন। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি। নির্বাচনের রাজ্য উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০,৮৭১ জন।

দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, বাড়ল আক্রান্তের সংখ্যা 

দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, বাড়ল আক্রান্তের সংখ্যা 
দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, বাড়ল আক্রান্তের সংখ্যা 

এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। এই নিয়ে পরপর দুদিন কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২২ লক্ষ ২ হাজার ৪৭২ জন। যা বুধবারের থেকে প্রায় ২০ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৩২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত