দেশে ফের লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার দেশের কোভিড পরিসংখ্যান সামান্য স্বস্তি দিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কিন্তু একদিনের মধ্যে ফের লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ। ঊর্ধ্বমুখী করোনা পজিটিভিটি রেট। দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশের কোভিডে মৃত্যুর পরিসংখ্যানও।

আরও পড়ুনঃ শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও বাংলায় যম দূতের ভূমিকায় করোনা!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, যা গতকালের তুলনায় ১১ শতাংশ বেশি। দেশে বর্তমানে সংক্রমণের হার ১৬.১৬ শতাংশ। দেশে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২২ লক্ষ ২৩ হাজার ১৮ জন।

একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন। দেশে এই মুহূর্তে করোনায় সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ। অপর দিকে এখনও পর্যন্ত দেশে ১৬৩ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি করোনা পরীক্ষার প্রতিও জোর দেওয়া হচ্ছে।

দেশে ফের লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট

সমস্ত কোভিড বিধি মেনেই রাজধানীতে উদযাপিত হচ্ছে সাধারণতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান। করোনা আবহের কথা মাথায় রেখে অনুষ্ঠানের নিয়মেও কিছু পরিবর্তন করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন