শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও বাংলায় যম দূতের ভূমিকায় করোনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউকে যতটা হালকা ভাবে নেওয়া হয়েছিল ততটা যে সে একেবারেই নয় তা বুঝিয়ে দিচ্ছিল কোভিডের ক্রমবর্ধমান পরিসংখ্যান। তবে সেই গতিতে লাগাম টেনেছে বাংলা। রাজ্যে টানা তিনদিন ধরে কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কিন্তু চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। যা নিয়ে রীতিমত চিন্তিত চিকিৎসক মহল।

আরও পড়ুনঃ গরীবের কথা ভাবেনা কেন্দ্র, মোদি সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের।

কোভিডের মৃত্যু বেড়ে চলায় উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ। সংক্রমণ খানিকটা কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রায় ১০ দিন ধরে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টাতেও মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে রাজ্যসরকার প্রকাশিত বুলেটিন অনুযায়ী বাংলায় সার্বিকভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৯৪ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম।

আজকের বুলেটিন অনুযায়ী কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। ঠিক তারপরেই আছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। আজ দক্ষিণ ২৪ পরগণাতে আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৩২২ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও বাংলায় যম দূতের ভূমিকায় করোনা!

8b900d3491bc46f488181e1b0f5657e2 0001

শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও বাংলায় যম দূতের ভূমিকায় করোনা!
শেষ ১১ দিনে ৩৯৮ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও বাংলায় যম দূতের ভূমিকায় করোনা!

আজ রাজ্যে সার্বিক ভাবে কোভিড টেস্ট হয়েছে ৬৩ হাজার ১২৩ টি। সুস্থতার হার বেড়েছে এদিন। আজ সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৪.৯১ শতাংশে। মৃত্যুহার কমে হয়েছে ১.০৩ শতাংশ। রাজ্যের পজিটিভিটি রেট কমে গিয়েছে লক্ষণীয় ভাবে। কদিন আগেও যেখানে রাজ্যের পজিটিভিটি রেট যেখানে ছিল ৩২ শতাংশ সেখানে আজকের পজিটিভিটি রেট ছিল ৭.১২ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত