গরীবের কথা ভাবেনা কেন্দ্র, মোদি সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী থাকাকালীন শুধু ক্ষমতা ভোগ নয়, বাংলার জন্যে দলের ঊর্দ্ধে উঠে সিদ্ধান্ত নিয়েছেন। বেকারদের কর্মসংস্থানের জন্যে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তাই কেন্দ্র পদ্মভূষণ সম্মান প্রাপকদের তালিকায় নাম তুলেছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্ত সেই সম্মান নিতে তিনি অপারগ তা জানিয়েদিলেন বুদ্ধবাবু।

আরও পড়ুনঃ বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, কেন্দ্রের ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের!

তবে বুদ্ধবাবুকে এই সম্মান দেওয়া রাজনৈতিক চাল বলেই মনে করছেন বাম নেতারা। এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা আমার কাছে কোনও বড় খবর নয়। পশ্চিমবঙ্গের স্বচ্ছ রাজনীতিবিদদের নাম করতে গেলে, প্রথমেই থাকবেন বাম নেতারা। তৃণমূল কোনও দিন ধারেকাছেও আসতে পারবে না। কিন্তু তাই বলে বুদ্ধবাবু দিল্লি থেকে কোনও পুরস্কারের প্রত্যাশা করে কাজ করেন না। আর তাঁর পরেই জানা গেল মোদি সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

তাঁর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধদেবের বাড়িতে কেন্দ্রীয় সরকারের তরফে কেউ এক জন ফোন করেছিলেন। তখন ‘সম্মতি’ দেওয়া হয়। বুদ্ধ বাবু বিষয়টি তখন জানতেন না। পরে খবর জেনে পত্রপাঠ সম্মান প্রত্যাখ্যান করেছেন। রাতে তাঁর তরফে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হবে।

প্রজাতন্ত্র দিবসের আগে রীতি মেনে মঙ্গলবার পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সেই মরই আজ তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র। সেখানেই দেখা যায় বুদ্ধ বাবুর নাম। বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন মাইক্রোসফটের সিইও সত্যনারায়ণ নাদেলা, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালার এবং তাঁর বাবা সাইরাস পুনাওয়ালা।

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদও সম্মানিত হয়েছেন একই সম্মানে। বাংলা থেকে কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় কেও দেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মান। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ও সেই সম্মান ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রকে।

গরীবের কথা ভাবেনা কেন্দ্র, মোদি সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের।

sss

 

তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের মোদী সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন