নজরবন্দি ব্যুরোঃ শনিবারের সকাল থেকেই ফের দফায় দফায় বৃষ্টি শুরু শহর কলকাতায়। পূর্বাভাস ছিলই সেই মত ভোর থেকে কলকাতার আকাশের মুখ ভার। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ছিল খুবই কম। বেলা একটু গড়াতেই শুরু হল বৃষ্টি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে বাড়ল রাতের তাপমাত্রা। শুধু কলকাতাই নয়, একাধিক জেলায় ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি কাটিয়ে কবে ফের মিলবে শীতের দেখা তা নিয়েও রয়েছে আশঙ্কা।
আরও পড়ুনঃ ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর


শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। হাওয়া অফিসের খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে এই বৃষ্টি এবং পারদের ঊর্ধ্বমুখী হওয়া।
সকালে কুয়াশা, দিনভর মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে শীতের প্রভাব কমবে। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা। আগামী দুই দিনেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করায় আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাক হবে উত্তরবঙ্গের জেলাতেও। সিকিম ও দার্জিলিঙে তুষারপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাস।


দক্ষিণবঙ্গে উপকূলের জেলায় এবং নদিয়া এবং মুর্শিদাবাদে আজ, শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আগামিকাল, রবিবার থেকে বাড়বে বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়, কোন বিপদের কথা বলছেন আবহবীদরা?

বুধবার থেকে শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ ৷ তাপমাত্রা ফের কমতে শুরু করবে। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। সকাল থেকে প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়।







