ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়দানের মাঠে তিনি ছিলেন অপ্রতিরোধ্য একজন ব্যক্তিত্ব। কিন্তু জীবন যুদ্ধের লড়াইয়ে পরাজিত হয়েছেন ভারতীয় এবং বাংলার ফুটবল জগতের কিংবদন্তী ফুটবলার সুভাষ ভৌমিক। তাঁর মৃত্যু ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকবার্তা জ্ঞাপন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ চলে গেলেন সুভাষ ভৌমিক, অভিভাবক হারা ময়দান

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে”।

মুখ্যমন্ত্রীর সংযোজন,”এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টীমের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল।আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি “।

ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, শোকবার্তা মুখ্যমন্ত্রীর 

দীর্ঘ দিন ধরেই সুগার ও কিডনির সমস্যা দেখা দিয়েছিল তার যারফলে গতকাল তার ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে বিশেষ বৈঠক ও ডাকা হয় রাজ্যের ক্রীড়া মন্ত্রীর ঘরে। তবে শেষ রক্ষা হলনা চলেগেলেন ময়দানের এই নক্ষত্র। শনিবার ভোররাতে অর্থাৎ সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের অতিপরিচিত ভোম্বলদা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন