চলে গেলেন সুভাষ ভৌমিক, অভিভাবক হারা ময়দান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা ময়দানে অতিপরিচিত মুখ সুভাষ ভৌমিক। খেলোয়াড় জীবনের পাশাপাশি ফুটবল কোচ হিসেবেও বহুদিন তিন প্রধানের দায়িত্ব সামলেছিলেন তিনি। উল্লেখ্য, আশিয়ান জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে গতবছরের শেষের দিক থেকেই চরম অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ আসন্ন চিলি-কলোম্বিয়া ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, বাদ পড়লেন মেসি!

দীর্ঘ দিন ধরেই সুগার ও কিডনির সমস্যা দেখা দিয়েছিল তার যারফলে গতকাল তার ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে বিশেষ বৈঠক ও ডাকা হয় রাজ্যের ক্রীড়া মন্ত্রীর ঘরে। তবে শেষ রক্ষা হলনা চলেগেলেন ময়দানের এই নক্ষত্র।

জানা গিয়েছে শনিবার ভোররাতে অর্থাৎ সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের অতিপরিচিত ভোম্বলদা। বিগত কয়েকদিন ধরেই বুকের সমস্যা প্রবল হয়ে উঠেছিল সুভাষ ভৌমিকের।

যার ফলে তাকে ভর্তি করা হয় ইকবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে। ঠিক হয় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে মেডিকায় এনে কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে তাঁর। সেইমত গতকাল ময়দানের তিন প্রধানের পাশাপাশি বৈঠকে হাজির হয় মেডিকার একটি বিশেষ টিম। তবে কারুর কিছু করার আগেই না ফেরার দেশে পারি দেন সুভাষ ভৌমিক।

বলাবাহুল্য, ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন এই সুভাষ ভৌমিক। ফুটবল খেলোয়াড় জীবনের পাশাপাশি কোচিংয়ের ক্ষেত্রে ও ময়দানে একের পর সাফল্য এসেছে তাঁর ই হাত ধরে।

চলে গেলেন সুভাষ ভৌমিক, বাংলার ফুটবলের অপুরনীয় ক্ষতি

চলে গেলেন সুভাষ ভৌমিক, বাংলার ফুটবলের অপুরনীয় ক্ষতি
চলে গেলেন সুভাষ ভৌমিক, বাংলার ফুটবলের অপুরনীয় ক্ষতি

মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে খেলার পাশাপাশি কোচ হিসেবেও দুই প্রধানের ঝুঁলিতে তিনি তুলে দিয়েছেন একাধিক সাফল্য। এমনি ভারতের হয়ে এশিয়ান গেমস থেকে জিতেছেন ব্রোঞ্জ পদক। তাঁর এই আকস্মিক প্রয়ানে মন খারাপ ময়দানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন