মোলিনার পছন্দসই বিদেশি আসবে বাগানে। তার উপরে জাতীয় দলের তারকা ফুটবলাররা তো রয়েছেনই। আপুইয়ার অন্তর্ভুক্তি যে মোহনবাগানকে আরও শক্তিশালী করবে, তা বলাই বাহুল্য।
দর্শকদের এই চিৎকার থেকেই আমাদের ফুটবলারদের উজ্জীবিত হতে হবে। দলের সব ফুটবলার পেশাদার। কী ভাবে নিজেদের উজ্জীবিত করতে হয় সেটা ওরা জানে। দর্শক ভর্তি গ্যালারি সেই কাজে আমাদের সাহায্য করবে।”
ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচের মধ্যেই দাঙ্গা। পূর্ব ইন্দোনেশিয়ার কানজুরুহা স্টেডিয়ামের একটি ম্যাচ ঘিরে এই ভয়াবহ ঘটনা ঘটে। প্রথমে খবর এসেছিল দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত পক্ষে ১২৯ জন।
মেসির (Messi) অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ। এর পুরো ভিডিও দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত। লস প্রটেক্টরসের দ্বিতীয় সিজনের বেশিরভাগ শুটিং হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ারস ও ফ্রান্সের প্যারিসে। এই টিভি সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো অভিনয় করলেন মেসি।