ত্রাতা সেই মমতাই, শেষপর্যন্ত জট কাটল লাল-হলুদ, শ্রী সিমেন্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রাতা সেই মমতাই, অবশেষে ইনভেস্টরের সঙ্গে চুক্তি সমস্যা মিটল ইস্টবেঙ্গলের। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই শেষপর্যন্ত কাটল জট। ইনভেস্টর হিসেবেই লাল-হলুদে থাকছে ‘শ্রী সিমেন্ট’। আর এর ফলে আইএসএলে খেলতে আরও কোনও বাধা থাকল না ইস্টবেঙ্গলের।

আরু পড়ুনঃ দুই প্রধান কে রেখেই কলকাতা লিগের সূচি ঘোষণা ফেডারেশনের

এদিন মিটিং এ মমতার সামনে বসে শ্রী সিমেন্ট জানিয়ে দিল, আপনার অনুরোধ আমরা ফেলতে পারব না। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। শ্রী সিমেন্ট কর্তা আরও জানিয়েছেন, গত এক বছর ধরে আমরা চেষ্টা করছিলাম চুক্তিতে সইয়ের জন্য। কিন্তু তা হচ্ছিল না।

প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী বৈঠকের শুরুতে বলেন, “আপনারা জানেন যে, মোহনবাগান আইএসএল খেলছে। শ্রী সিমেন্টের উদ্যোগে ইস্টবেঙ্গল আগেরবার আইএসএল খেলেছে। এবছর ওদের একটা আনসার্টেন্টি  ছিল এখনও পর্যন্ত। আদৌ খেলতে পারবে কি না!”

ত্রাতা সেই মমতাই, শেষপর্যন্ত জট কাটল লাল-হলুদ, শ্রী সিমেন্টের

এরপরেই শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, “আমরাও চাই এখানে খেলা হোক। কিছু একটা সমস্যার ছিল যার জন্য টার্মশিটের পর চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে পারিনি। কিন্তু শেষ এক বছর ধরে চেষ্টা করেছি। যাই হোক! আপনি যখন অনুরোধ করেছেন, আমরা ঠিক করেছি যে, এই বছর আইএসএল খেলব।”

বিস্তারিত আসছে

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর