নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি প্রকাশ পেয়েছে কলকাতা ফুটবল লিগের সময় সূচি। যেখানে প্রথা মেনেই রাখা হয়েছে কলকাতার দুই প্রধান তথা এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কে। সেইমত, এই মাসের ২৯ ও ৩১ তারিখ খেলা রয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। তবে এবারের সিএফএলে দুই প্রধানের মাঠে নামা নিয়ে এখনও থেকে গিয়েছে ধোঁওয়াশা।
আরও পড়ুনঃফের প্রথম একাদশে ফেরার হাতছানি অশ্বিনের কাছে
এবারের ক্রীড়া সূচি অনুযায়ী আগামী ২৯ তারিখ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মাঠে নামতে হবে সবুজ-মেরুন কে। এবং তাঁর দিন দুয়েক পরেই ভবানিপুরের বিপক্ষে নামতে হবে লাল- হলুদ কে। তবে বর্তমান পরিস্থিতি তে তা আদৌ কতটা সম্ভব সেটাই এখন সব থেকে বড় বিষয়।

এই মুহূর্তে ক্লাবের মূল লগ্নকারি সংস্থা শ্রী সিমেন্ট কর্তাদের সঙ্গে মত বিরোধ তুঙ্গে উঠেছে লাল-হলুদ কর্তাদের। যারফলে, গত দিনই চুক্তি ভেঙ্গে স্পোর্টিং রাইট্স ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে লগ্নিকারি সংস্থার তরফ থেকে। যা নিয়ে রীতি মত বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী কে। তাই সেই নিয়ে আজ দুপুর ২ টোর সময় নবান্ন তে উভয় পক্ষের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান তিনি।
দুই প্রধান কে রেখেই কলকাতা লিগের ভাবণা ফুটবল ফেডারেশনের
তাই এই পরিস্থিতি তে লাল-হলুদের পক্ষে দল তৈরি করে মাঠে নামানো আদৌ কতটা সম্ভব হবে সেবিষয় যথেষ্ট সংশয় থেকে গিয়েছে সকলের। তাঁর পাশাপাশি এই টুর্নামেন্টে বায়ো বাবলের ব্যবস্থা না থাকাতে আগেই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে অনিহার সুর শোনা গিয়েছিল মোহনবাগান কোচ হাবাসের গলায়। তাঁর পাশাপাশি এফসি কাপ কেই পাখির চোখ করে এগোনোর কথা জানিয়েছিলেন তিনি। সেইমত মালদ্বীপেই অনুশীলনে মগ্ন বাগান ব্রিগেড। তাই কলকাতা লিগের এই মরশুমে দুই প্রধান কে আদৌ দেখা যাবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন।




