ডার্বি জয়ের উচ্ছ্বাস ভুলে আপাতত কেরল ম্যাচেই নজর। এত কম সময়ের মধ্যে আরও একটি ম্যাচ। সূচি নিয়ে প্রবল ক্ষুব্ধ আন্তোনিও লোপেজ হাবাস। তা দিয়ে ম্যাচ জেতা যাবে না। তবে মোহনবাগানের লক্ষ্য যে পরিষ্কার। লিগ শিল্ড জয়। লক্ষ্যে স্থির থাকলে পথে কোনও অজুহাতই আসে না। মোহনবাগান শিবিরের ভরসাও সেটাই।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না বিরাট! জল্পনা বোর্ডের অন্দরে

তবে ডার্বি জিতে নিঃসন্দেহে বাকি ম্যাচগুলির জন্য বড় অক্সিজেন পেয়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাদের সামনে বুধবার কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স খেলতে নামলেই জহরলাল নেহরু স্টেডিয়াম (Jawaharlal Nehru Stadium) যেন সর্ষে খেতে পরিণত হয়। শয়ে শয়ে সমর্থক হলুদ জার্সি পরে ব্লাস্টার্সের হয়ে গলা ফাটান।

প্রতিপক্ষ দল এখানেই যেন কিছুটা পিছিয়ে পড়ে। তবে বাগানের চাই ৩ পয়েন্ট। ডার্বি খেলে দু’দিন পরেই আবার খেলতে নামতে হচ্ছে মোহনবাগানকে (Mohonbagan)। ক্লান্তি যে থাকবে তা স্বীকার করে নিয়েছেন হাবাস। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হাবাস (Lopez Habas) বলেন,
৩ পয়েন্ট চান হাবাস, ম্যাচের আগে কী বললেন মোহনবাগান কোচ?

“কোচির মাঠে সব সময় চিৎকার হয়। এত দর্শকের মাঝে খেলা তো ভাল। এক হাজার লোকের বদলে দর্শক ভর্তি গ্যালারির সামনে খেলতে ভাল লাগে। দর্শকদের এই চিৎকার থেকেই আমাদের ফুটবলারদের উজ্জীবিত হতে হবে। দলের সব ফুটবলার পেশাদার। কী ভাবে নিজেদের উজ্জীবিত করতে হয় সেটা ওরা জানে। দর্শক ভর্তি গ্যালারি সেই কাজে আমাদের সাহায্য করবে।”



