টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না বিরাট! জল্পনা বোর্ডের অন্দরে

Virat Kohli: বোর্ডের জল্পনা অনুযায়ী আইপিএলে আরসিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলে হয়তো তার কথা ভাবা হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গার নাও হতে পারে বিরাটের। আর তার কারণ হলো টি-টোয়েন্টি ফরমেটে বিরাট দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না। এর আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হবেন রোহিত শর্মা। এবং দলে থাকবেন বিরাট কোহলিও।

আরও পড়ুন: সুস্থ পন্থ খেলবেন আইপিএল, কিন্তু বিশ্বকাপ? চলে এলো বড় আপডেট

virat1 1

আর সেই কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তারা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন বিরাট। তবে বিরাটের টি-টোয়েন্টি খেলা নিয়ে বোর্ডের কোন কর্তায় দায়িত্ব নিতে চাইছেন না। কারণ বিষয়টি খুব স্পর্শকাতর।

virat2 1

বিরাটের টি-টোয়েন্টি দলে থাকা নির্ভর করছে প্রধান নির্বাচক অজিত আগারকার এর ওপর। কিন্তু বোর্ডের তরফ থেকে অনেকেই বিরাট কোহলি কে আর টি-টোয়েন্টি দলে রাখতে চাইছেন না। কিন্তু বোর্ডের জল্পনা অনুযায়ী আইপিএলে আরসিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলে হয়তো তার কথা ভাবা হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না বিরাট! জল্পনা বোর্ডের অন্দরে

virat3

তাহলে টি-টোয়েন্টিতে বিরাটের ভবিষ্যৎ কি? বিশ্লেষকদের মতে ওয়ানডে বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু বিরাট কে সেই রকম ব্যাটিং করতে দেখা যায়নি। আর খুব সম্ভবত সেই কারণেই হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নাও থাকতে পারেন কিং কোহেলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন