সুস্থ পন্থ খেলবেন আইপিএল, কিন্তু বিশ্বকাপ? চলে এলো বড় আপডেট

Rishabh panth: আইপিএল খেলার ব্যাপারে ইতিমধ্যেই এনসিএ-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে পন্থ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুস্থ ঋষভ পন্থ। এ বারের আইপিএলেই খেলতে দেখা যাবে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হল মঙ্গলবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সোমবারই জানিয়েছিলেন যে, দ্রুত পন্থকে সুস্থ ঘোষণা করা হবে। তেমনটাই হল মঙ্গলবার। আর এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি দিল্লি টিম। পন্থকে নিয়ে বলতে গিয়ে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ জানিয়ে দিলেন,

আরও পড়ুন: বেঙ্গালুরুতে তীব্র জল সংকট, ঘরের মাঠে আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা বিরাটদের

সুস্থ পন্থ খেলবেন আইপিএল, কিন্তু বিশ্বকাপ? চলে এলো বড় আপডেট
সুস্থ পন্থ খেলবেন আইপিএল, কিন্তু বিশ্বকাপ? চলে এলো বড় আপডেট

“আইপিএল খেলার ব্যাপারে ইতিমধ্যেই এনসিএ-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে পন্থ। তাই পন্থই অধিনায়কত্ব করবে। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই ও খেলবে”। আর এর সাথে এবার প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি টি-২০ বিশ্বকাপে খেলবেন এই উইকেটকিপার? এই নিয়ে বড় ঘোষণা করেছেন জয় শাহ। তিনি জানিয়েছেন,

panth2

“ঋষভ পন্থ নেটে ভালো ব্যাট করছে। এমনকি ওকে নেটে ভালো কিপিং করতেও দেখা গিয়েছে। তাই ওকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। ঋষভ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে। সেটা হলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ ঋষভ আমাদের দলের সম্পদ। সামনেই আইপিএল।

সুস্থ পন্থ খেলবেন আইপিএল, কিন্তু বিশ্বকাপ? চলে এলো বড় আপডেট

panth3 1

সেখানে কিপিং করতে পারলে ঋষভকে বিশ্বকাপ খেলতে দেখা যেতেই পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।” উল্লেখ্য, ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় তাঁর প্রাণ সংশয় ছিল। তবে এখন তিনি সুস্থ এবং আইপিএলে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত