সবুজ-মেরুন শিবির আপুইয়া! টেক্কা দিল লাল-হলুদ ব্রিগেডকে

Apuiya: তাকে পেতে এবার দলবদলের বাজারে ও যেন লেগেছে ডার্বির আঁচ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আপুইয়া মুম্বই থেকে আসছেন কলকাতায়। জার্সিতে মাঠ মাতাবেন এই মিজো ফুটবলার। তাঁর সঙ্গে সবুজ-মেরুন কর্তাদের কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। ইস্টবেঙ্গলের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। কিন্তু সবুজ-মেরুন শিবির আপুইয়াকে তুলে নিয়ে টেক্কা দেয় লাল-হলুদ ব্রিগেডকে।

আরও পড়ুনঃ সুপার এইটে উঠে খারাপ খবর, অনুশীলন করতে গিয়ে চোট পেলেন সূর্যকুমার

বর্তমানে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই দাপুটে ফুটবলার। দলের জার্সি জিতেছেন এবারের ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু নতুন মরশুমে নাকি মুম্বাইতে থাকতে খুব একটা রাজি নন এই তারকা। স্বাভাবিকভাবেই তাকে দলে নিতে ঝাঁপায় একাধিক ফুটবল ক্লাব।

একটা সময় এই সেন্ট্রাল মিডফিল্ডারকে দলে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল সকলের থেকে এগিয়ে থাকলেও বর্তমানে তাকে দলে টানতে মরিয়া পড়শী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে, তাকে পেতে এবার দলবদলের বাজারে ও যেন লেগেছে ডার্বির আঁচ। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে মোহনবাগান।

তার জন্য শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুন। দিনকয়েক আগে মোহনবাগান ঘোষণা করেছে হাবাসের পরিবর্তে নতুন মরশুমে দলকে কোচিং করাবেন হোসে মোলিনা। অস্ট্রেলিয়ার এ লিগের তারকা স্ট্রাইকার জেম ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে মোহনবাগান।

সবুজ-মেরুন শিবির আপুইয়া! টেক্কা দিল লাল-হলুদ ব্রিগেডকে

apuya1

মোলিনার পছন্দসই বিদেশি আসবে বাগানে। তার উপরে জাতীয় দলের তারকা ফুটবলাররা তো রয়েছেনই। আপুইয়ার অন্তর্ভুক্তি যে মোহনবাগানকে আরও শক্তিশালী করবে, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর