সুপার এইটে উঠে খারাপ খবর, অনুশীলন করতে গিয়ে চোট পেলেন সূর্যকুমার

Suryakumar Yadav: প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছিল ভালই যন্ত্রণা হচ্ছিল সূর্যকুমার যাদবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গ্রুপ পর্বের গণ্ডি টপকে টিম ইন্ডিয়া পৌছে গিয়েছে সুপার এইটে। আমেরিকা ছেড়ে রোহিতরা এখন ওয়েস্ট ইন্ডিজে। আগামী ২০, ২২ ও ২৪ জুন আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। আর এর মধ্যেই সেখানে অনুশীলন করতে গিয়ে চোট পেলেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: ফর্মে থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় জানালেন বোল্ট

তাঁর হাতে চোট। তবে সেই চোট খুব গুরুতর নয় বলেই জানা গিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ৮-এর ম্যাচে খেলতেও সূর্যকুমারের অসুবিধা নেই। উল্লেখ্য, নেটে ব্যাটিং অনুশীলন করার সময় হঠাতই একটি বল লাফিয়ে সূর্যকুমার যাদবের হাতে লাগে।

প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছিল ভালই যন্ত্রণা হচ্ছিল সূর্যকুমার যাদবের। যা দেখে একটু হলেও চিন্তিত হয়ে পড়ে শিবির।

সুপার এইটে উঠে খারাপ খবর, অনুশীলন করতে গিয়ে চোট পেলেন সূর্যকুমার

surya1

সুপার ৮-এ ভারতের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। বার্বাডোজ়ে হবে সেই ম্যাচ। ভারতের বাকি দু’টি ম্যাচ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গ্রুপ ১-এ এই চার দলের মধ্যে লড়াই সেমিফাইনালে ওঠার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর