টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক ভাবে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। সোমবার পাপুয়া নিউ গিনি ম্যাচের পরে ট্রেন্ট বোল্ট জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। কিউয়িদের জার্সি পরে ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বোল্ট। ফর্মে থাকতে থাকতেই করে গেলেন বোল্ট। বোল্ট কয়েক দিন আগে জানিয়েছিলেন, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন।
আরও পড়ুন: বড় খবর লাল-হলুদের, এবার ইস্টবেঙ্গলের জালে মহমেডানের ডেভিড

সেই শেষ যে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেও জড়িত, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি। মনে করা হয়েছিল, দেশের হয়ে হয়তো আর ২০ ওভারের বা সাদা বলের ক্রিকেট খেলবেন না। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচের পর ৩৪ বছরের ক্রিকেটার জানিয়ে দিলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা যাবে না। বোল্ট বলেছেন, ‘কয়েক দিন ধরে একটু চিন্তিত ছিলাম।
শেষ দুদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পর আর নতুন করে কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। এটুকু বলব, শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।’ বোল্ট সম্পর্কে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘সব ফরম্যাটের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে বোল্ট।
ফর্মে থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় জানালেন বোল্ট

২০১১ সালে প্রথমবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন ট্রেন্ট বোল্ট । এরপর দীর্ঘ ১৩ বছর জাতীয় দলের হয়ে একের পর এক স্মরণীয় পারফর্ম্যান্স করেছেন তিনি। জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওডিআই বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করেছেন। এক যুগেরও বেশী সময় হয়ে উঠেছেন প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। ফর্মের শিখরে থাকতে থাকতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।



