আসন্ন চিলি-কলোম্বিয়া ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, বাদ পড়লেন মেসি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতবছরের শেষের দিক থেকেই কাতার বিশ্বকাপ কে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছিল আয়োজক সহ এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দেশগুলির মধ্যে। তবে সকলের নজর কেড়েছিল নেইমারের ব্রাজিল ও লিওনেল মেসির আর্জেন্টিনার দিকে। যেখানে প্রথা মেনেই ব্রাজিলের পাশাপাশি লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করে ফেলে এলএম টেনের আর্জেন্টিনা। তবে আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ থেকে এবার বাদ পড়লেন মেসি! অবাক হলেও এটাই সত্যি।

আরও পড়ুনঃ ICC-র বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, অধিনায়ক উইলিয়ামসন

গতকাল রাতে কোচ লিওনেল স্ক্যালোনির তরফ থেকে আসন্ন কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় দল সাজাতে গিয়ে প্রথম একাদশে রাখাই হল না দশ নম্বর জার্সিধারী এই ফুটবল তারকা। যা সামনে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বের ফুটবল অনুরাগীদের মধ্যে। পূর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী ২৭ জানুয়ারি চিলি এবং ১ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিরুদ্ধে যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্তিনা।

সেই নিয়ে আর্জেন্টিনার টুইটার হ্যান্ডেল থেকে যে প্রথম একাদশ বেছে নেওয়া হয় সেখানে রড্রিগেজ কিংবা পাওলো দিবালার মত তারকাদের রাখা হলেও নাম নেই পিএসজি তারকার। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে সম্প্রতি করোনার মত মারন ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন মেসি। সেকথা নিজের স্যোশাল সাইট থেকেও জানাতে শোনা গিয়েছিল ওই তারকা কে। এমনকি আর্জেন্টিনা থেকে প্যারিস উড়ে যাওয়ার সময়কার একাধিক ছবিও ভাইরাল হতে থাকে সেই সময়ে। তবে এখনই তাকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ বর্তমান আর্জেন্টিনার কোচ।

আসন্ন চিলি-কলোম্বিয়া ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, বাদ পড়লেন মেসি!

তাই আপাতত তাকে বিশ্রামে রেখে দেওয়ার ভাবনাই প্রকাশ পেয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। বলাবাহুল্য, বর্তমান সময়ে প্যারিসা জাঁর হয়ে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি। শেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে। তারপর সুস্থ হয়ে সপরিবারে প্যারিস উড়ে এলেও ম্যাচে নামানো হয়নি তাকে। তাই সমস্ত দিক বিবেচনা করেই আসন্ন চিলি ও কলোম্বিয়া ম্যাচে দলের বাইরেই রাখা হয়েছে লিওনেল মেসিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন