নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালের বর্ষসেরা টি-২০ ও একদিনের দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি। কিন্তু বছরভর টেস্ট ক্রিকেটে দুরন্ত খেলার পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার। বর্ষসেরা টেস্ট দলে ভারত প্রতিনিধি ওপেনার রোহিত শর্মা, উইকেটকিপার ঋষভ পন্থ ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা গতবছরের পারফরম্য়ান্সের ভিত্তিতে সেরা এগারো বেছে নিয়েছে।
আরও পড়ুনঃ “বস ইজ আউট”, কাকে উদ্দেশ্য করে বললেন সৌরভ
দলের অধিনায়ক হয়েছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। ভারতীয়দের মধ্যে রোহিত, ২০২১ সালে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে সফল হিটম্যান। ক্যালেন্ডার ইয়ারে তাঁর ব্যাট থেকে এসেছে ৯০৬ টেস্ট রান। গড় ৪৭.৬৮। ২০২১ সালে দুটি সেঞ্চুরি এসেছে রোহিতের ব্যাট থেকে। এর পর ঋষভ পন্থ। ২০২১ সালে ঋদ্ধিমান সাহাকে টপকে দেশের এক নম্বর কিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঋষভ।

২০২১ সালে ১২টি টেস্ট ম্যাচে ৭৪৮ রান করেছেন ঋষভ। গড় ৩৯.৩৬। আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন ঋষভ। পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে ৩৯টি উইকেটের আছে তাঁর হাত। আর অশ্বিন। তবছর টেস্ট ক্রিকেটে আগুনে পারফর্ম করেছেন আর অশ্বিন। ৯ ম্যাচে ৫৪ উইকেট নেওয়ার পাশাপাশি চেন্নাইয়ের স্পিনার করেন ৩৫৫ রানও।
ICC-র বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, অধিনায়ক উইলিয়ামসন
এর মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেছেন তিনি। অশ্বিন প্রমাণ করে দিয়েছেন যে, তিনি সর্বকালের সেরাদের একজন। এবার দেখুন এক নজরে বর্ষসেরা বিশ্ব টেস্ট একাদশ: দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), মার্নস লাবুসেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (ভারত), রবিচন্দ্র অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), শাহিন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান)



