নজরবন্দি ব্যুরো: ভারত তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম একটি নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যাট হাতে নিজের ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি ঘটিয়ে বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্টের পদে যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছেন দাদা। তবে গতবছরের শেষের দিকে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি প্রসঙ্গে বিতর্কে জড়ালেও বর্তমানে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে করোনা কে জয় করে ফের পুরোনো ছন্দে এসে বিসিসিআই ও দাদাগিরির শ্যুটিং ফ্লোরে নিজের দায়িত্ব পালন করছেন তিনি।
আরও পড়ুনঃ বিয়ের রাতে বিশেষ উপহার, সিনেমার গল্প হার মানবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে!


তবে এবার সকলের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন কে বস বলে ফের সংবাদ শিরোনামে উঠে এলেন সকলের প্রিয় দাদা। আসলে গত বুধবার নিজের সোশ্যাল সাইট থেকে একটি ছবি আপলোড করেন সকলের পছন্দের বিগ বি। বলতে গেলে বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন অমিতাভ বচ্চন।

সেখানে নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি ব্লগও লেখেন তিনি, তবে সম্প্রতি নিজের যে ছবি আপলোড করেন সেখানে নীল পুলওভার পরনে দেখা যায় তাক। যেখানে লেখা ‘সিটি ফগ’। সেইসঙ্গে ছবির ক্যাপশনে বিগ বি লেখেন, “হ্যাঁ… একদম ঠিক…শহরে কোনও ফগ নেই… মুম্বই একদম ঝলমলে…শুধু এই কোভিডের হাত থেকে রেহাই দিয়ে আমাদের সকলের শূন্যতাকে পূর্ণতায় পরিণত করুন। ”
“বস ইজ আউট”, কাকে উদ্দেশ্য করে বললেন সৌরভ
তার সেই ছবি মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে নেট মাধ্যমে। কিছুক্ষণ পরেই সেখানে কমেন্ট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন “বস ইজ আউট… বয়স তো শুধু সংখ্যা মাত্র।” বিসিসিআই প্রেসিডেন্ট কে উত্তর দিতে ভোলেননি বলি জগতের এই নক্ষত্র। তিনি লেখেন, কাজ শুরু করতেই হত, কতদিনই বা বাড়িতে বসে থাকা যায়। যা রীতিমতো উপভোগ করছেন নেটিজেনরা।









