Sourav Ganguly: বিয়ের রাতে বিশেষ উপহার, সিনেমার গল্প হার মানবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিনেমার গল্প হার মানবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে। অনেকেই বলেন তাদের দাম্পত্য জীবনে প্রবেশ করার গল্প অনেক বড় বড় লাভস্টোরিকেও হার মানাবে। রবিবার, আজ থেকে ২৫ বছর আগে ২১এ ফেব্রুয়ারি চারহাত এক হয়েছিল সৌরভ ডোনার। আসলে মহারাজের কিশোর বয়সের প্রেম ডোনা, পরস্পরের প্রতিবেশী ছিলেন তাঁরা। যদিও বেহালার গাঙ্গুলি আর রায় পরিবারের মধ্যেকার সম্পর্ক যে দারুন ছিল তা একেবারেই নয়, ছিলনা মধুর সম্পর্ক।

sourav dona 2

সৌরভ গাঙ্গুলি সংক্রান্ত যাবতীয় খবর পড়তে এখানে ক্লিক করুন। 

পরিবারের কাছে লুকিয়ে ১৯৯৬ সালের অগস্ট মাসেই আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন দুজনে। এক বছর পর সবটা জানাজানি হতে সামাজিক রীতি মেনে তবেই চারহাত এক হয় দুজনের। ভারতীয় ক্রিকেট টিমের এক্সময়ের দাপুটে অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেই যতবার তার প্রেম কাহিনীর কথা জিজ্ঞেস করা হয়েছে ততোবারই আবেগে ভেসে গিয়েছেন যুগলে। আর এবার ফাঁস হল বিয়ের রাতে দেওয়া বিশেষ উপহারের গল্প।

sourav dona 1

দাদাগিরির মঞ্চে প্রায়শই উঠে ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ। এবারও হতে চলেছে তেমনটাই। সেখানে অন্য এক ক্রিকেটার সিধু উপস্থিত থাকবেন এবার। সেই এপিসোড সম্প্রচার হবে কয়েকদিনের মধ্যেই। তবে এখনই প্রকাশ্যে এসেছে এপিসোডের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ডোনার একটি পুরোনো সাক্ষাত্কারের অংশ পড়ে শোনাচ্ছেন সিধু।

বিয়ের রাতে বিশেষ উপহার, সিনেমার গল্প হার মানবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে!

বিয়ের রাতে বিশেষ উপহার, সিনেমার গল্প হার মানবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে!
বিয়ের রাতে বিশেষ উপহার, সিনেমার গল্প হার মানবে সৌরভ-ডোনার প্রেম কাহিনিতে!

সাক্ষাৎকারে ডোনা বলছেন, “বিয়ের দিন রাতে সৌরভ আমার জন্য এক সারপ্রাইজ রেখেছিল। লর্ডসে খেলতে গিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়ে সে যে সোনার ব্রিটিশ মুদ্রাটি পায় তাকে লকটে করে একটা মোটা সোনার চেন দিয়ে সুন্দর ডিজাইন করে রাতে সেটি আমার গলায় পরিয়ে দিয়েছিল”।

তাদের প্রেমকাহিনী শুরু হয়েছিল খুব ছোটবেলায়। খেলার সঙ্গী ছিলেন তারা, বড় হয়ে ওঠাও একসাথেই। তাদের প্রেমকাহিনী যখন শুরু হয় তখনকার কলকাতায় প্রেম যেন কোনও অপরাধের সমান ছিল। তবুও প্রেমের প্রতিশ্রুতিতে ডোনার হাত ধরেছিলেন সৌরভ। সেই কাহিনী এখনও বর্তমান…অটুট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন